ছেলে হারানো মা
- মেসুত ফেরদৌস শুভ

ছেলে হারানো মা - মাগো তুমি জানো? তোমার সামনে এসে দাড়ালে
নিজেক খুব অপরাধী মনে হয়।
কী উত্তর দিব বলো? তোমার মনে জমে থাকা হাজারো প্রশ্নের?
ছেলে হারানো মা- মাগো তোমার চোখের দিকে তাকালে কেন যেন মনে হয়,
আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ঝলছে,
তোমার অতি আদরের মানিক হারানোর কষ্টে।
.
ছেলে হারানো মা -মাগো তোমার চেহারার দিকে তাকানো যায়না, কিসের অভাব যেন সেইখানে,
আমি জানি মা, সেই অভাব আমাকে দিয়ে কখনো পূরন হবেনা।
তবে মনে রেখো মা, আমার মত তোমার লক্ষ -কোটি সন্তান,
নিজের জীবন হাসি মুখে বিলিয়ে দিবে
তবুও হিংস্র পশুদের কাছে মাথা নত হবেনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।